Ticker

6/recent/ticker-posts

Ad Code

রামগতিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন উপসহকারী কৃষি কর্মকর্তা

প্রতিবেদন: ধর্মীয় অনুশাসন, সামাজিক রীতি-নীতি এবং তৌহিদী আদর্শে অনুপ্রাণিত হয়ে লক্ষ্মীপুরের রামগতিতে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন এক নারী সরকারি কর্মকর্তা। ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মোসাম্মাৎ সুমি রহমান। তিনি বর্তমানে রামগতি উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

জানা যায়, কোনো প্রকার প্ররোচনা বা চাপ ছাড়াই তিনি নিজ ইচ্ছায় ও স্বজ্ঞানে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এফিডেভিটের মাধ্যমে নিজের ধর্ম পরিবর্তন ও নতুন নাম গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণার মাধ্যমে নিশ্চিত করেন।

এক প্রতিক্রিয়ায় সুমি রহমান বলেন, “ইসলাম ধর্মের সুন্দর জীবনব্যবস্থা ও তাওহীদি আদর্শের প্রতি আমার দীর্ঘদিনের গভীর অনুরাগের ফলেই এই সিদ্ধান্ত। জীবনের বাকি সময় মহান আল্লাহর হুকুম এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর দেখানো সুন্নাহ অনুযায়ী অতিবাহিত করতে চাই।”

নতুন জীবনের এই পথচলায় দ্বীনের ওপর যেন অবিচল থাকতে পারেন, সে জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন সুমি রহমান।

সূত্র: অনলাইন

Post a Comment

0 Comments