Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুনামগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ছবি: সুনামগঞ্জ

সময়২৪লাইট: সুনামগঞ্জ জেলায় আজ রোববার দুপুর ১২ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, ইউএনডিপি এবং ইউরোপিয় ইউনিয়নের সহযোগিতায় এবং জেলায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম, জেলায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন,  গণমাধ্যমকর্মীসহ আরো অনেকেই।

 

সভায় জানানো হয়, গ্রাম আদালত প্রচারণার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদে লিফলেট বিতরণ ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমে গ্রাম বিষয়ে প্রচারণা চলমান রয়েছে।

 

সভায় আরও জানানো হয়, গ্রাম আদালতের মাধ্যমে জেলার ৮৮টি ইউনিয়নে গত জুন হতে আগস্ট ২০২৬ তিনমাসে মোট ৬৮৪ টি মামলা গ্রহণ এবং ৬৬৫ টি মামলা নিষ্পত্তি হয়েছে এবং ক্ষতিপূরণ আদায় হয়েছে ৫৮৮৪৪২৫ টাকা।

 

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধীরে ধীরে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই সকল দপ্তরের মাধ্যমে চলমান কার্যক্রমে গ্রাম আদালত প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে আগামীতে উচ্চ আদালতে মামলার জট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Post a Comment

0 Comments