Ticker

6/recent/ticker-posts

Ad Code

আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসা বছর পূর্ন্য হওয়ার আগেই সাফল্যের দুর্দান্ত সূচনা…

 


নিউজ২৪লাইট:: সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরে প্রতিষ্ঠিত আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসা তাদের পথচলার শুরুতেই এক দারুণ সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বছর পূর্ণ হওয়ার আগেই হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার শাল্লা উপজেলা পর্যায়ের বাছাই পর্বে অংশ নিয়ে দুর্দান্ত ফলাফল দেখিয়েছে।

গত ২৩ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বাছাই পর্ব অডিশনে মাদ্রাসার পাঁচজন (৫) শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বিজয়ী হয়েছে। বিজয়ীদের হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন শাল্লা উপজেলা শাখার সভাপতি ও কমিটির দায়িত্বশীল এবং উলামায়ে কেরাম তাদের হাতে ক্রেস্ট সম্মাননা ও ইয়েস কার্ড প্রদান করেন।যা তাদের জেলা পর্যায়ে অংশ গ্রহণের সনদ পত্র। বিজয়ী এই শিক্ষার্থীরা আগামী ২২ নভেম্বর সুনামগঞ্জ জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

 

৩০ পারা গ্রুপে: প্রথম স্থান অধিকারী, মো: ইমদাদ উল্লাহ, পিতা- মোঃ এমরান হোসেন, গ্রাম: শ্রীহাইল, শাল্লা, সুনামগঞ্জ।

১০ পারা গ্রুপে: ষষ্ট স্থান অধিকারী, শামসু উদ্দিন, পিতা- মৃত মোঃ হুমায়ুন মিয়া, গ্রাম: সীমেরকান্দা, শাল্লা, সুনামগঞ্জ।

সপ্তম স্থান অধিকারী,আলী আব্বাস, পিতা- আছকির মিয়া, গ্রাম: শালিয়ারগাঁও, দিরাই, সুনামগঞ্জ।

০৫ পারা গ্রুপে: দ্বিতীয় স্থান অধিকারী, তালহা আহমদ, পিতা- মোঃ রাসেল আহমদ, গ্রাম: সীমেরকান্দা,শাল্লা, সুনামগঞ্জ।

চতুর্থ স্থান অধিকারী, সুকেল মিয়া, পিতা- মোঃ মহন উদ্দিন, গ্রাম: সীমেরকান্দা,শাল্লা, সুনামগঞ্জ।

মাদ্রাসার পরিচালক হাফেজ আল আমিন (মাহমুদ)-এর ঐকান্তিক প্রচেষ্টা এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিরলস সাধনার ফল এই অর্জন। অল্প সময়েই মাদ্রাসার শিক্ষাব্যবস্থা যে উচ্চ মান নিশ্চিত করেছে, ৫ জন শিক্ষার্থীর এই বিজয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত।

প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ সাহেব এই সফলতায় সন্তোষ প্রকাশ করে বলেন, "আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের শিক্ষার্থীরা মাদ্রাসার সুনাম অক্ষুণ্ণ রেখে জেলা পর্যায়েও ভালো ফল আনবে বলে আশা করি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

Post a Comment

0 Comments