Ticker

6/recent/ticker-posts

Ad Code

আল আমিন ইসলামী মডেল মাদ্রাসায় রোমাঞ্চকর প্রীতি ফুটবল: আর্জেন্টিনা-স্পেন লড়াইয়ে 'রাজহাঁস' জিতল স্পেন

সময়২৪লাইট:: ইলিয়াস জাবেদ রাজ সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক বিকাশ এবং পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনোদনের খোরাক যোগাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদরে অবস্থিত আল আমিন ইসলামী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে গেল এক বর্ণাঢ্য প্রীতি ফুটবল প্রতিযোগিতা। মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।

ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ‘আর্জেন্টিনা’ ও ‘স্পেন’—এই দুই দলের ব্যানার নিয়ে মাঠে নামেন। বাঁশি বাজার পর থেকেই চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই দুর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করে দর্শকদের বিমোহিত করে। গোল ও পাল্টা গোলের শ্বাসরুদ্ধকর রোমাঞ্চ শেষে ‘আর্জেন্টিনা’ দলকে ৭-৬ ব্যবধানে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নেয় ‘স্পেন’।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাও. মোঃ মোয়াজ্জম আল হোসাইন, খেলাটির সার্বিক তত্ত্বাবদানে ছিলেন: শাল্লা উপজেলার গ্রাম আদালতের উপজেলা কো-অর্ডিনেটর মো: শফিকুল ইসলাম। পুরো ম্যাচজুড়ে অত্যন্ত দক্ষতা, নিয়ম নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে রেফারির দায়িত্ব পালন করেন মোঃ জিনাস আহমেদ।

ম্যাচ শেষে আয়োজিত হয় আকর্ষণীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে বিজয়ী 'স্পেন' দলের অধিনায়ক ও খেলোয়াড়দের হাতে প্রতিযোগিতার মূল আকর্ষণ একটি ‘রাজহাঁস’ তুলে দেন মাদ্রাসার সম্মানিত পরিচালক ও শিক্ষকমণ্ডলীসহ প্রধান অতিথি।

"পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা বজায় রাখতে শরীরচর্চামূলক এই খেলার আয়োজন করা হয়েছে। এই বিজয়ী হাঁসটি কেবল একটি দলের নয়, বরং খেলাটি উপভোগ করা আমাদের মাদ্রাসার সকল শিক্ষার্থীর আনন্দের অংশীদারত্ব বহন করে। শিক্ষার্থীদের সার্বিক বিকাশের কথা মাথায় রেখে প্রতি মাসেই আমরা এমন ব্যতিক্রমী ও আনন্দদায়ক ক্রীড়া আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।" — হাফেজ মোঃ আল আমিন মাহমুদ, পরিচালক, আল আমিন ইসলামী মডেল মাদ্রাসা।

এবং তিনি আরো জানান আমাদের খেলায় কিছু ব্যতিক্রমী নিয়ম ছিল : খেলার সময় মাথায় এবং বুকে বল লাগলে ফাউল বলে গন্য হয় ও খেলায় অশালিন ভাষা বা শব্দ চয়ন হলে লাল কার্ড দেখানোর নিয়ম ছিল।

অনুষ্ঠানে মাদ্রাসার অভিভাবক, শিক্ষক ও স্থানীয় উৎসুক দর্শকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের এই সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানান এবং তালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। 

Post a Comment

0 Comments