/

সময়২৪লাইট: জেলা তথ্য অফিস,সিলেট এর আয়োজনে এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়),স্থানীয় সরকার বিভাগ,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর সহযোগিতায় ২৬ জুন ২০২৬ সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের লাক্কাতুরা চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো.আবদুল জলিল;বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আনোয়ার ইমাম,যুগ্ম সচিব,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়;মীর মোহাম্মদ আসলাম উদ্দিন ,পরিচালক(কারিগরি ও প্রশিক্ষণ),গণযোগাযোগ অধিদপ্তর ; সৈয়দ এ মু'মেন,পরিচালক(প্রশাসন ও অর্থ),গণযোগাযোগ অধিদপ্তর ; মো.জিয়াউর রহমান,উপসচিব,স্থানীয় সরকার বিভাগ।
উঠান বৈঠকে অতিথিবৃন্দ গ্রাম আদালতের ধারণা,গঠন প্রক্রিয়া,সুবিধাসমূহ সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন টুকের বাজার ইউপির প্যানেল চেয়ারম্যান মো.আবুল কাশেম চৌধুরী।
ঝ
0 Comments