Ticker

6/recent/ticker-posts

Ad Code

শাল্লার আটগাঁও ইউনিয়নে গ্রাম আদলতের ভিডিও শো প্রদর্শন


সময়২৪লাইট: সুনামগঞ্জের শাল্লার আটগাঁও ইউনিয়নে গ্রাম আদালতের উপর সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ  সোমবার (১১ মে ২০২৬) আটগাঁও আটগাঁও ইউনিয়ন পরিষদ সংলগ্ন চেয়ারম্যানের সভাপতিত্বে গ্রাম আদালতের প্রচারনামূলক ভিডিও শো অনুষ্টিত হয়। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য সদস্যা মোঃ কিরন মিয়া, ইন্দ্রদিত দাস, অফিস সহায়ক শিক্ষক, ইমাম, উদ্যোক্তা বিভিন্ন পেশার নারী ও এলাকার গন্যমান্য ব্যক্তি প্রমুখ। ভিডিও শো আরম্ভ করার আগে গ্রাম আদলতে প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুলইসলাম গ্রাম আদালত সম্পর্কে আলোচনা করেন, পাশাপাশি ইউপির প্রশাসনিক কর্মকর্তা অসিত বরণ দাস, হিসাব সহকারী মো: তানভির আহমেদ।

ভিডিও শো শেষে ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আন নোমান বক্তব্যে বলেন, গ্রাম আদালতের ভিডিও শো-এর মূল উদ্দেশ্য হলো কম খরচে ও অল্প সময়ে এলাকার ছোটখাটো বিবাদ নিষ্পত্তি করতে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা। এর মাধ্যমে গ্রামবাসী জানতে পারে কীভাবে তারা সহজে এই আদালতে আবেদন করতে পারে, কী কী ধরনের বিরোধ এর মাধ্যমে নিষ্পত্তি করা যায়, এবং এর ফলে তাদের আইনি অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তি সহজ বিষয় তুলে ধরেন। এবং ভিডিও শো শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সঠিক উত্তর দাতাদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়।

Post a Comment

0 Comments