Ticker

6/recent/ticker-posts

Ad Code

পথ হারিয়ে আসা ১৪ বছর বয়সী রিয়া`র পরিবারের অনুসন্ধান সুনামগঞ্জ সদর থানা


সময়২৪ ডেক্স:: সুনামগঞ্জে পথ হারিয়ে আসা ১৪ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করে সদর মডেল থানার হেফাজতে নিয়েছে পুলিশ। বুধবার রাতে স্থানীয় জনসাধারণ নিরাপত্তার স্বার্থে কিশোরীটিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএমের কাছে হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া কিশোরীর নাম মোছা. রিয়া। সে অসুস্থ থাকায় তাকে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তার পাশে একজন মহিলা পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

কিশোরীর দেওয়া তথ্য অনুযায়ী, তার পিতার নাম মো. শফিকুল মন্ডল এবং মাতার নাম মোছা. হাফিজা বিবি। তার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলার রায়পুর গুচ্ছগ্রামে। সে পথ হারিয়ে সুনামগঞ্জে চলে এসেছে বলে জানিয়েছে।

পুলিশ কিশোরীটির পরিবারের সদস্য বা স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেউ যদি কিশোরী রিয়ার পরিবারের বিষয়ে তথ্য জানেন, তাহলে দ্রুত সুনামগঞ্জ সদর মডেল থানার সঙ্গে যোগাযোগ করে পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

তথ্য সূত্র: https://www.facebook.com/share/p/1Cv8mAuhpc/

Post a Comment

0 Comments