Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুনামগঞ্জে বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি


ডেক্স রিপোর্ট ::  বৃহস্পতিবার এবং শুক্রবার  (৩০-৩১অক্টোবর) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন মূলক কাজের  কথা উল্লেখ করে বিদ্যুৎ বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ। 

তারা জানিয়েছে বৃহস্পতিবার শুক্রবার (৩০ এবং ৩১ অক্টোবর)    সকাল ০৭.০০ ঘটিকা  হইতে সকাল ১১.০০ ঘটিকা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ  আওতাধীন ১১কেভি দিরাই, ১১কেভি মল্লিকপুর ফিডারের  সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১১ কেভি  দিরাই ফিডার  এলাকা(ইকবাল নগর, বাহাদুরপুর, জানিগাও, নীলপুর বাজার, রাবার বাড়ি, ভৈষবেড়, দিরাই রাস্তা মোড়, গোবিন্দপুর, কলাইয়া, চন্ডিটিয়র)। এবং ১১কেভি মল্লিকপুর ফিডার এলাকা ( পশ্চিম হাজীপাড়া, জেলা পরিষদ রোড, মৌচাক, বৈঠাখালি, মল্লিকপুর,বিসিক, পুলিশ লাইন, কালিপুর, হাসান বসত, ওয়েজখালী, পিরিজপুর, জলিলপুর, শ্রীপুর, হবতপুর) উক্ত এলায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ বন্ধ থাকবে। 

তথ্যসূত্র;নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবো, সুনামগঞ্জ।



Post a Comment

0 Comments