Ticker

6/recent/ticker-posts

Ad Code

জেলা প্রশাসকের সাথে প্রশাসন ও অংশীজনদের গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 


নিজস্ব প্রতিবেদন:

গ্রামীণ জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিত ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে গত ২৫ অক্টোবর, ২০২৫ ইং তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রশাসন ও স্থানীয় অংশীজনদের সাথে গ্রাম আদালত বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​জেলা প্রশাসক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব সুরাইয়া আক্তার জাহান। এছাড়াও, সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন পুলিশ সুপার (এসপি) মহোদয়, উপ-পরিচালক (স্থানীয় সরকার) (ডিডিএলজি) মহোদয় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সুলতানা জেরিন।

​সভায় জেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং অংশীজন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও কারা

​অতিরিক্ত সচিব জনাব সুরাইয়া আক্তার জাহান গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন, "গ্রাম আদালতের মূল লক্ষ্য হলো সমাজে শান্তি প্রতিষ্ঠা করা। গ্রামীণ বিচারপ্রার্থীদের জন্য এটি স্বল্প সময়ে বিচার প্রাপ্তির অন্যতম ভরসা।"

​জেলা প্রশাসক মহোদয় সভায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকলে গ্রাম আদালতকে জনমুখী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Post a Comment

0 Comments