Ticker

6/recent/ticker-posts

Ad Code

শাল্লা সদরে আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসায় প্রথম বারেরমতো জমজ দুই ভাই সহ শিক্ষার্থীর হিফজ সবক প্রদান অনুষ্ঠান।

 


সময়২৪লাইট:: আজ মঙ্গলবার (১৪ অক্টোবর, ২০২৫): সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা সদরে জনাব মোহাম্মদ ইলিয়াস জাভেদ রাজ সাহেবের প্রতিষ্ঠিত ‘আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসা’য় এক মোবারক অনুষ্ঠানের মাধ্যমে হিফজ বিভাগের প্রথম বারের মতো নতুন ৩ জন শিক্ষার্থীর সবক প্রদান সম্পন্ন হয়েছে। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে যুগ-উপযোগী এই ব্যতিক্রমী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের এমন আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

আল-আমিন ইসলামী মডেল মাদ্রাসার পরিচালক, হাফেজ আল আমিন (মাহমুদ), এর স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, শাল্লা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবুল কাসেম সাহেব।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "একজন মানুষের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন হচ্ছে আল কুরআন। সন্তানের প্রথম শিক্ষাটা যেন কুরআন দিয়ে হয়। মানুষ হতে হলে কুরআনের শিক্ষা লাগবে। কুরআন-হাদিস ভিত্তিক পরিচালিত ব্যক্তি-ই সফল।" তিনি শিক্ষার্থীদের কুরআনের আদর্শে জীবন গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, শাল্লা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা এনামুল হক আনুষ্ঠানিকভাবে নতুন ৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন হিফজের প্রথম সবক তুলে দেন।

হিফজ বিভাগে নতুন সবক গ্রহণকারী মেধাবী শিক্ষার্থীরা হলেন: জমজ দুই ভাই— জিহান ও বোরহান (পিতা: মোঃ জাহাঙ্গীর আলম) এবং মোঃ তালহা (পিতা: মোঃ রাসেল মিয়া)। তাদের সকলের গ্রাম সীমেরকান্দা, শাল্লা, সুনামগঞ্জ।

সবশেষে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতিসহ শিক্ষার্থী এবং মুসলিম উম্মাহর ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments