সময়২৪লাইট অনলাইন ডেক্স:: সুনামগঞ্জ ফেনি এবং চাঁদপুর জেলার গ্রাম আদালত প্রকল্পের
উপজেলা সমন্বয়কারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত গ্রাম আদালত বিষয়ক জিপিএস
বেইস ম্যানেজমেন্ট সিস্টেম এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিস্টেম-এর দুই
দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয়
সরকার বিভাগের বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের ইউএনডিপি
ও ইউরিপিয়ান ইউনিয়নের আয়োজনে হোটেল মেট্রো ইন্টারনেশনাল সিলেট এ ১নং হলরুমে প্রথম
ব্যাচে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান রবিবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত
হয়।প্রশিক্ষক হিসেবে সেশন পরিচাল করেন মো: সিরাজুল হক টিম লিডার (পরিকল্পনা, পর্যবেক্ষণ ও প্রতিবেদন) আরো ছিলেন ফাহিম রেজা, মো: জাহিদ
হাসান মজুমদার।


0 Comments