নিজস্ব প্রতিবেদন:: অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেথে, চলো যায় গ্রাম আদলতে এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাংলাদেশ সরকার ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্থবায়ীত হচ্ছে গ্রাম আদালত।
এর ঐ ধারাবাহিকতায় আজ (২৭ জুলাই) সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলাধীন বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী লিফলেট বিতরনের আয়োজন করেন। প্রথমে ইউনিয়ণ পরিষদের সামন থেকে ঘুঙ্গারগাঁও বাজারে দক্ষিন দিক শাল্লা থানা পর্যন্ত বিভিন্ন দেকান-পাটে ,সহ বিভিন্ন পেশার লোকের কাছে লিফলেট বিতরন করেন। লিফলেট বিতরন কলে সকলের কাছে গ্রাম আদলতের সুবিধাসহ অনধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত দেওয়ানী ও ফৌজদারী বিরোধ নিষ্পত্তি করতে পারে তা তোলে ধরেন। আরো বলেন: এখন থেকে এলাকায় ছোট-খাটো বিরোধ হলে গ্রাম আদাতের মাধ্যমে অভিযোগ দায়ের করলে তা সহজে গ্রাম আদালত আইন-২০০৬ ( সংশোধনী ২০২৪) অনুযায়ী হয়রানী মুক্ত ন্যায় বিচার পাওয়া যায়।
গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম লিফলেট বিতরণ পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী,আরো ছিলেন প্যানেল চেয়ারম্যান, সজল চন্দ্র দাসসহ প্রশাসনিক কর্মকর্তা ভানু চাঁদ দাস, বাংলাদেশে গ্রাম আদলত সক্রিয় করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম, অফিস সহকারী তপন সরকার ও গ্রাম পুলিশবৃন্দ।

0 Comments