Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুনামগঞ্জে গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু

 


নিজস্ব প্রতিবেদন: আদালতকে আরও সক্রিয় ও গতিশীল করতে সুনামগঞ্জ সদর উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ওই প্রশিক্ষণের আয়োজন করেছে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

সোমবার (২৬ মে) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে ওই প্রশিক্ষণ (১ম ব্যাচে) কোর্সের উদ্বোধন করেন রেজাউল করিম উপপরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার,সুনামগঞ্জ। কোর্স কো-অর্ডিনেটর ও সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন  সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা। নির্মল রায়, জেলা ব্যবস্থাপক, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী আক্তার উদ্দিন আহমেদ, গ্রাম আদালত প্রকল্প।

উক্ত প্রশিক্ষণ কোর্সে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের ইউপি সদস্যদের মধ্যে পর্যায়ক্রমে প্রশিক্ষন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Post a Comment

0 Comments