নিউজ ডেক্স ঃ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ৩৫ বস্তা ভারতীয় চিনিসহ মতিউর রহমান নামে একজনকে আ’ট’ক করেছে থানা পুলিশ। আটক মতিউর রহমান উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাঘাহানা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার (২১ মার্চ) বিকালে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় সীমান্ত পথ দিয়ে একটি ব্যাটারী চালিত টমটমে করে অবৈধ ভাবে ভারতীয় চিনি আসছে, এমন খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। বোগলাবাজার এলাকায় সন্দেহভাজন একটি টমটম থামিয়ে তল্লাশি চালিয়ে ১১ বস্তা এবং পাশের মতিউর রহমানের দোকান থেকে ২৪ বস্তাসহ মোট ৩৫ বস্তায় ভারতীয় চিনিসহ তাকে আটক করে পুলিশ। আটক চিনির বর্তমান বাজার মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, গাড়ি ও চিনি জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করা হয়েছে।
সূত্র: https://www.facebook.com/share/p/1DAatMF24Q/

0 Comments