Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুনামগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা

 


অদ্য ৯ ফেব্রুয়ারি ২০২৫ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ; বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; জনাব ফারহানা ইদ্রিস, প্রজেক্ট কো-অর্ডিনেটর, বাংলাদেশে গ্রাম আলালত সক্রিয়করণ প্রকল্প, ইপসা; এবং সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ রেজাউল করিম, উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগ, সুনামগঞ্জ। জেলার সকল উপজেলা সমন্বয়কারীবৃন্দ সভায় সুনামগঞ্জ জেলার গ্রাম আদালত কার্যক্রম এর সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন উপজেলার তথ্য ভিত্তিক পর্যালোচনা তুলে ধরেন গ্রাম আদালত প্রকল্পের জেলা ব্যবস্থাক জনাব নির্মল রায়।

Post a Comment

0 Comments