Ticker

6/recent/ticker-posts

Ad Code

শাল্লায় উপজেলা পর্যায় গ্রাম আদালতের দ্বি মাসিক সভা

 


অদ্য ০৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, 'বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায়  হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর/ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা  জনাব মো: শওকত জামিল , সভা পরিচালনায় ছিলেন অত্র উপজেলার উপজেলা সমন্বয়কারী মো: শফিকুল ইসলাম।

উপজেলার অক্টোবর  ২০২৪ থেকে ২০২৪ডিসেম্বর পর্যন্ত  গ্রাম আদালতের গৃহীত মামলার চিত্র তুলে ধরা হয়।

ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা করেন। একটি মামলার পুরো নথি আদেশ থেকে শুরু করে সকল ফর্ম ও রেজিস্ট্রার ধাপ আলোচনা করা হয়।

গ্রাম আদালত পরিচালনা এবং নথিপত্র ব্যবস্থাপনায় দায়িত্ব এবং করনীয় নিয়ে আলোচনা করা হয়। পাশা পাশি প্রচার প্রচারনা বৃদ্ধি করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং গ্রাম আদালতের রেজিস্ট্রার বিতরন করা হয়।

Post a Comment

0 Comments