Ticker

6/recent/ticker-posts

Ad Code

ফসল রক্ষা বাঁধের কার্যক্রম পরিদর্শন

ডেক্স রিপোর্ট : আজ ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ দিনব্যাপী জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধের প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় তিনি পুঠিয়া ক্লোজার, রহমতপুর ক্লোজার, বদলপুর ক্লোজার, গনিয়ার বিল ক্লোজার, জালুখালী ক্লোজার, লালুর ঘোয়ালা ক্লোজার, নোয়াপাড়া ক্লোজার, কেচকিমারা ক্লোজার ও লক্ষীপুর ক্লোজারসহ শনির হাওর, মহালিয়া হাওর ও হালির হাওরের বিভিন্ন বাঁধ পরিদর্শন করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মো. মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, পওর বিভাগ-১; জনাব মুশফিকীন নূর, উপজেলা নির্বাহী অফিসার, জামালগঞ্জ; জনাব মো. মোস্তাফিজুর রহমান ইমন, নেজারত ডেপুটি কালেক্টর, সুনামগঞ্জ; জনাব দেওয়ান গিয়াস চৌধুরী, সদস্য, কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটি, সুনামগঞ্জ; জনাব মো. জাহিদুল ইসলাম জনি, উপ-সহকারী প্রকৌশলী, বাপাউবো, জামালগঞ্জ।

Post a Comment

0 Comments