Ticker

6/recent/ticker-posts

Ad Code

শাল্লা ইউনিয় পরিষদের উদ্যোগে গ্রাম আদালতের সচেতনতামূলক ভিডিও প্রদর্শন

 



নিজস্ব প্রবিবেদন: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বিশেষ ভিডিও শো প্রদর্শিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে গ্রাম আদালতের বার্তা পৌঁছে দেওয়া এবং ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকারিতা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে সাধারণ মানুষ যেন অল্প সময়ে ও স্বল্প খরচে আইনি সেবা পেতে পারে, সে বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

উপস্থিত ব্যক্তিবর্গ শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাত্তার মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম আদলতের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ,গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণ ও স্থানীয় বিভিন্ন পেশার সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমীর চন্দ্র সরকার ও হিসাব সহকারী ইন্দ্রজীত বৈষ্ণব।


Post a Comment

0 Comments