Ticker

6/recent/ticker-posts

Ad Code

নবীনগর বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন,পরিদর্শন ও মুল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ

 

সময় ২৪লাইট::  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণে উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষন,পরিদর্শন ও মুল্যায়ন (ডিএমআইই) পদ্বতি বিষয়ক চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান/ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে আজ (১৭ নভেম্বর) দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী মহোদয়, নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য়) পর্যায় প্রকল্পের ব্রাহ্মনবাড়িয়া জেলা ব্যবস্থাপক জনাব মেরাজুল ইসলাম এবং প্রশিক্ষণের সহযোগিতায় ছিলেন গ্রাম আদালত সক্রিয়করণ (০৩) পর্যায় প্রকল্পের নবীনগর উপজেলা কো-অর্ডিনেটর ওবাইদুল হক সৌরভ ও মোঃ ইলিয়াস মিঞা। এসময় জেলা ব্যবস্থাপক জনাব মেরাজুল ইসলাম মহোদয় মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে গ্রাম আদালত (ডিএমআইই) এর কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা মামলার রিপোর্টিং কার্যক্রমের গ্রুপ ওয়ার্ক সহ গ্রাম আদালতের আরো বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব রাজীব চৌধুরী মহোদয়, নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া। গ্রাম আদালত কার্যক্রমে সহায়ক রেজিস্টার ও ফরম বিতরনের মাধ্যমে দিন ব্যাপি প্রশিক্ষনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন।



Post a Comment

0 Comments