Ticker

6/recent/ticker-posts

Ad Code

দিরাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত


দিরাই প্রতিনিধি, ১ নভেম্বর (শনিবার):"সাম্য ও সমতার, দেশ গড়বো সমবায়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা হিরন্ময় রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজে। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিজান, জামায়াত নেতা আবদুল কুদ্দুস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, সমবায়ী প্রশান্ত সাগর দাস, মিনহাজ মিয়া ও ওবায়দুল্লাহ তাহমিদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং সমতার ভিত্তিতে একটি উন্নত দেশ গড়ার গুরুত্ব তুলে ধরেন। তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায়ী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

Post a Comment

0 Comments