Ticker

6/recent/ticker-posts

Ad Code

জগন্নাথপুরে গ্রাম আদালতকে কার্যকর করার তাগিদ, ইউএনও'র নেতৃত্বে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

 

জগন্নাথপুরে গ্রাম আদালতকে কার্যকর করার তাগিদ, ইউএনও'র নেতৃত্বে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের দ্রুত ও সহজলভ্য ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুষ্ঠিত হলো গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ বরকত উল্লাহ-এর সভাপতিত্বে এই সভায় হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের সাথে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং গ্রাম আদালতের কার্যকারিতা বৃদ্ধিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত এবং ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশন)-এর সহযোগিতায় পরিচালিত এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে স্থানীয়ভাবে সহজে, কম খরচে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা।

০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত এই সভায় উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যের পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক অর্জন ও চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন। তিনি উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্ব আরোপ করেন।

সভায় অংশগ্রহণকারী সভাপতি মহোদয় সকলের অংশগ্রহণে প্রশ্ন উত্তর পর্ব পরিচালনা করেন এবং চ্যালেঞ্জ মোকাবিলায় সকলকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

সভাপতির সমাপনী বক্তব্যে ইউএনও বরকত উল্লাহ বলেন, গ্রাম আদালত সক্রিয় করণে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি সকলকে নিয়মিত অফিস করা এবং গ্রাম আদালতকে একটি কার্যকর বিচারিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করার জন্য একযোগে কাজ করার নির্দেশ দেন।

Post a Comment

0 Comments