Ticker

6/recent/ticker-posts

Ad Code

সুনামগঞ্জের শাল্লায় গ্রাম আদালত কার্যক্রমের লিফলেট বিতরণ করা হয়...


চিত্র: লিফলেট বিতর

সময়২৪ লাইট: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমের লিফলেট বিতরণ করা হয়। আজ বুধবার (২৩ জুলাই ২০২৫) লিফলেট বিতরণের মাধ্যমে মানুষজনদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষে শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের দাউদপুর বাজারে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। 

উপজেলার ১নং আটগাঁও ইউনিয়ন পরিষদ এই লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। লিফলেট বিতরণ উদ্বোধন করেন আব্দুল্লাহ আন নোমান, চেয়ারম্যান, আটগাঁও ইউনিয়ন পরিষদ। এ সময় আরো উপস্থিত ছিলেন,  ইউনিয়ন পরিষদের সদস্য , বাংলাদেশে গ্রাম আদলত সক্রিয় করন ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাস, হিসাব সহকারী কম্পিউটার অপারেটর মো: তানভীর আহমেদ, উদ্দ্যোক্তাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। লিফলেট বিতরন কালে ইউপি চেয়ারম্যান জনগনকে বলেন 'এখন থেকে আর থানায় বা কোর্ট যেতে হবে না অনধিক ৩,০০,০০০/- টাকা পরিমানে দেওয়ানী বা ফৌজদারী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত এর মধ্যে অভিযোগ দায়ের করতে পারবেন, এবং তা খুব স্বল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়। দেওয়ানী মামলার ফিস ২০ টাকা এবং ফৌজদারী মামলার ফিস ১০। তাই আপনারা হয়রানি মুক্ত ন্যায় বিচারের সুবিধা গ্রহণ করুন।

Post a Comment

0 Comments