Ticker

6/recent/ticker-posts

Ad Code

শাল্লায় গ্রাম আদালত বিষয়ক সচেতনতা ভিডিও প্রদর্শনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

village Courts

 সময়২৪লাইট : সুনামগঞ্জের শাল্লায় গ্রাম আদালত বিষয়ক কমিনিউটি মতবিনিময় সভা ও সচেতনতা মূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)  প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা   ইপসা‘র’  আয়োজনে  শাল্লা উপজেলার শাল্লা সদর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শাল্লা ইউনিয়ন  পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজ মিয়ার সভাপতিত্বে  প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)  প্রকল্পের   উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। এ সময়  বক্তব্য রাখেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা অসিত বরন দাস,  লজিক প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ বেলাল হোসেন প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় গ্রাম আদালতের কার্যক্রম, স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা এবং সেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এবং গ্রাম আদালতের উপর নির্মিত নাটক প্রদর্শন করা হয়।
গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
উল্লেখ্য স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায়  ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশান (ইপস) এ প্রকল্প বাস্তবায়ন করছে।

Post a Comment

0 Comments